tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদসারাদেশছাত্রলীগ নেতা গ্রেফতার, প্রতিবাদে জামায়াতের মিছিল

ছাত্রলীগ নেতা গ্রেফতার, প্রতিবাদে জামায়াতের মিছিল

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা রাসেলকে কুমিল্লা জেলা ডিবি পুলিশ গ্রেফতার করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এই ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামী একটি মিছিল করেছে।

মিছিলে অংশ নেন জামায়াত মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, নাঙ্গলকোট পৌরসভার আমির হারুন আর রশিদ, মক্রবপুর ইউনিয়ন আমির ডা. বেলাল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

ইয়াছিন আরাফাত গ্রেফতারকৃত আমির হামজা রাসেলকে কলেজ ছাত্রশিবিরের সভাপতি দাবি করেন এবং তার গ্রেফতারের নিন্দা জানান। তিনি বলেন, রাসেলকে একটি রাজনৈতিক দলের ইন্ধনে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর তিনি কুমিল্লা ডিবি ওসি ও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছেন।

জানা যায়, আমির হামজা পূর্বে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কিন্তু জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর নিজেকে জামায়াত-শিবিরের কর্মী হিসেবে পরিচয় দিতে শুরু করেন এবং দলটির পক্ষে এলাকায় প্রচারণা চালান।

গ্রেফতারের পর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

মক্রবপুর ইউনিয়ন জামায়াতের আমির ডা. বেলাল আহমেদ বলেন, “আমির হামজা প্রকৃতপক্ষে শিবিরকর্মী। ছাত্রলীগ তার নাম জোর করে কমিটিতে অন্তর্ভুক্ত করেছে।”

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক জানান, ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে এবং রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।