tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির আহ্বান সেনাপ্রধানের

চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির আহ্বান সেনাপ্রধানের

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বাড়িয়ে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল নকীব হলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এর ২০তম বার্ষিক অধিনায়ক সম্মেলন ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তৃতায় সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাস ও দেশসেবায় তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে রেজিমেন্টকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার; জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা; রাজশাহী স্টেশনে কর্মরত অফিসাররা, বিআইআরসি’র সব ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।