tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকচীন যুক্তরাষ্ট্রকে মাদুরো দম্পতিকে মুক্তি দিতে বলল

চীন যুক্তরাষ্ট্রকে মাদুরো দম্পতিকে মুক্তি দিতে বলল

চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। বেইজিং এই আটককে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। খবর আল জাজিরা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জোরপূর্বক মাদুরো দম্পতিকে আটক করে দেশের বাইরে নেওয়ার ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি এবং জাতিসংঘ সনদের নীতির সরাসরি লঙ্ঘন।

চীন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে, প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে, তাদের অবিলম্বে মুক্তি দিতে এবং ভেনেজুয়েলার সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করতে হবে। এছাড়া চীনের পক্ষ থেকে সংকট সমাধানের জন্য সংলাপ ও আলোচনার ওপর জোর দেওয়া হয়েছে।

গত শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মার্কিন বিমান বাহিনী প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে জানিয়েছেন, চার দিন আগে তিনি এই অভিযানের অনুমোদন দিয়েছিলেন।

বর্তমানে মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই অভিযানকে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার পর ট্রাম্পকে ফোন করে তিনি এই অভিযানের বিরোধিতা জানিয়েছিলেন।

সূত্র: আল জাজিরা