tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকচীনে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত

চীনে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত

চীনে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত হয়েছেন বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে কুনমিংয়ের লুয়াং টাউন স্টেশনের কাছে, যেখানে একটি ট্রেন ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রাংশ পরীক্ষা করছিল। পরীক্ষার সময় বাঁকানো রেললাইনে থাকা কর্মীদের ট্রেন ধাক্কা দেয়।

ভয়াবহ দুর্ঘটনার পর স্টেশনটিতে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার কারণ এখন অনুসন্ধান করা হচ্ছে। চীনে বিশ্বের সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক রয়েছে, যার মোট দৈর্ঘ্য প্রায় ১,৬০,০০০ কিলোমিটার। দেশটির রেল কর্তৃপক্ষ প্রতিবছর কয়েক কোটি ট্রিপ পরিচালনা করে।

এর আগে ২০২১ সালে লানঝু-শিনজিয়াং সেকশনের গানসু স্টেশনে ট্রেনের ধাক্কায় ১১ জন কর্মী নিহত হন।