রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের তথ্যের ভিত্তিতে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
শায়রুল কবির খান জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি আরও বলেন, খালেদা জিয়া দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেছেন।
এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য আগামীকাল জুমার নামাজের পর সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।
উল্লেখ্য, হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে গত রোববার রাত আটটার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।



