tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আগে নির্বাচন কমিশন (ইসি) ফের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে চার কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব ও অন্যান্য সংশ্লিষ্ট বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সূত্র জানায়, নির্বাচনের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে কার্যপরিকল্পনা নির্ধারণের নির্দেশনা দেওয়া হবে। এছাড়া ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কত দিন থাকবে এবং কেন্দ্রে কতজন সদস্য দায়িত্বে থাকবেন, তাও আজকের বৈঠকে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ২০ অক্টোবর প্রথম দফার প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় আলোচনা করা হয়েছিল। সেই বৈঠকে ভোটের আগে ও পরে আট দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব আসে। ধারণা করা হচ্ছে, প্রতিটি ভোটকেন্দ্রে এবার ১৩–১৮ জন নিরাপত্তাকর্মী থাকবে।

জানা গেছে, এবার মোট ৭ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোট নিরাপত্তায় থাকবেন। এর মধ্যে আনসার-ভিডিপির সদস্য সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ, সশস্ত্র বাহিনী ৯০ হাজারের বেশি। এছাড়া পুলিশ, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ডও নির্বাচনী নিরাপত্তায় থাকবেন।