tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতা স্মারক সই

চীনের সঙ্গে বাংলাদেশের মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার দুপুরে বেইজিংয়ের দিয়াওতাই স্টেট গেস্টহাউসের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, বৃহস্পতিবার দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ ও চীনের শীর্ষ নেতৃত্বের সম্মতিতে মোট ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ১৩টি দুই দেশের বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের মধ্যে (মিনিস্ট্রি-টু-মিনিস্ট্রি) স্বাক্ষরিত হয়েছে, যা বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে সম্পন্ন হয়।

তিনি আরও জানান, বাকি তিনটি সমঝোতা স্মারক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীজনের মধ্যে স্বাক্ষরিত হয়েছে।

এছাড়া একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে রাজনৈতিক দল-টু-রাজনৈতিক দলের মধ্যে। এ চুক্তিটি বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি এবং চীনের ক্ষমতাসীন দল চাইনিজ কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পাদিত হয়েছে।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, “সব মিলিয়ে ১৩টি সরকারি পর্যায়ে, তিনটি বিডার সঙ্গে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের এবং একটি দুই দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।”

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যান। সফরের শুরুতে তিনি দালিয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। পরে বুধবার রাতে হাই-স্পিড ট্রেনে দালিয়ান থেকে বেইজিং পৌঁছান।