tanaka

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২৯...
প্রচ্ছদজাতীয়চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশে দায়িত্ব পালনকালে দুই দেশের দ্বিপক্ষীয় ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে চীনা রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান।

আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত ক্ষেত্রে যৌথ উদ্যোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন প্রতিরক্ষা উপদেষ্টা।

বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ চীনের বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার। বাংলাদেশে দায়িত্ব পালনকালে প্রতিরক্ষা উপদেষ্টা ও সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পাওয়া সহযোগিতার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।