tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিচিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

রোববার রাতে ৮১ বছর বয়সী খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর মেডিকেল বোর্ড জরুরি বৈঠকে বসে প্রয়োজনীয় পরীক্ষার সিদ্ধান্ত নেয়। মধ্যরাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী।

তিনি জানান, ‘ম্যাডামের হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। বেশ কয়েক মাস ধরেই তিনি ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন। চেস্ট ইনফেকশনের পাশাপাশি আগে থেকেই থাকা হার্টের সমস্যাও জটিলতা বাড়িয়েছে। ফলে তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল, এজন্য দ্রুত হাসপাতালে আনা হয়েছে।’

তিনি আরও জানান, প্রয়োজনীয় টেস্ট দ্রুত সম্পন্ন করে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অ্যান্টিবায়োটিকসহ জরুরি চিকিৎসা দেয়া হয়েছে। আগামী ১২ ঘণ্টা তার শারীরিক অবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের সুচিকিৎসায় সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ে আমরা অতিমাত্রায় উদ্বিগ্ন নই।’ তিনি আরও জানান, লন্ডন থেকে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান নিয়মিত যোগাযোগ রাখছেন। পাশাপাশি পরিবারের সদস্যরাও হাসপাতালে আছেন।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডে দেশ-বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত রয়েছেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন।