tanaka

পূজা চেরির বিয়ের গুঞ্জন, সত্যতা নিয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য নেই

ঢালিউডের অভিনেত্রী পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়েছে, দেশের পরিচিত এক ব্যবসায়ীর সঙ্গে...
প্রচ্ছদরাজনীতিচার বিভাগে লংমার্চ সফল করতে প্রস্তুতি জামায়াতের, ঢাকায় হবে মহাসমাবেশ

চার বিভাগে লংমার্চ সফল করতে প্রস্তুতি জামায়াতের, ঢাকায় হবে মহাসমাবেশ

দেশের চারটি অঞ্চলে ঘোষিত লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ ও সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে বিভিন্ন কমিটি গঠন ও দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, গত ৬ আগস্ট ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণভোটের রায় বাস্তবায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে চারটি লংমার্চের কর্মসূচি নেওয়া হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে।

এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনা অভিমুখী কর্মসূচি সড়কপথে এবং সিলেটের কর্মসূচি রেলপথে আয়োজনের কথা রয়েছে। চারটি কর্মসূচি শেষ হওয়ার পর আগামী ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনাও রয়েছে।

বৈঠকে লংমার্চগুলো যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে জন্য বিভিন্ন কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কর্মসূচিগুলোতে সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতা, ঢাকা মহানগরীর দুই শাখার আমির ও সেক্রেটারি, বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।