tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এ যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডাটা অ্যানালিটিক্সের মতো নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (সিএ) প্রস্তুত থাকতে হবে।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ২২তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা শুধু হিসাবরক্ষক নন; তারা একটি প্রতিষ্ঠানের কৌশলগত উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রযুক্তিনির্ভর কর্পোরেট কাঠামোর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে কেবল একাডেমিক জ্ঞান যথেষ্ট নয়, বরং প্রযুক্তিগত পরিবর্তন সম্পর্কে সচেতন ও দক্ষ হওয়া জরুরি।

তিনি আরও বলেন, হিসাব পেশার মূল ভিত্তি হলো মানুষের আস্থা। আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং সুশাসন জোরদারের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সিএদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক সমাজে ‘অর্গানিক ইন্টেলেকচুয়াল’ হিসেবে উল্লেখ করে বলেন, হিসাব বিজ্ঞান শুধু সংখ্যার হিসাব নয়; এটি গণতান্ত্রিক ব্যবস্থা ও অর্থনীতির একটি মৌলিক ভিত্তি।

তিনি নবীন সিএদের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোয় গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক হিসাব ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

আইসিএবি প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিষ্ঠানটি শুরু থেকেই আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আসছে। তিনি নতুন পেশাজীবীদের নৈতিকতা ও সততার সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান।

এবারের সমাবর্তনে নভেম্বর-ডিসেম্বর ২০২২ থেকে নভেম্বর-ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সিএ পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে আইসিএবি’র কাউন্সিল সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নবীন গ্র্যাজুয়েটদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।