tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতি‘ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি’

‘ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি’

ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপান্তর এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, তা তারা রক্ষা করেনি। তিনি সতর্ক করে বলেন, দেশের রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি কখনোই ভালো হয় না। শ্রমিকদের অধিকার ও সংস্কার বাস্তবায়নের দাবিতে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে শ্রমজীবী মানুষের অবদান বারবার প্রমাণিত হয়েছে। ১৯৪৭ সালের স্বাধীনতা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণঅভ্যুত্থানে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, নতুন সরকার শ্রমিকদের ত্যাগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এলেও অল্প সময়ের মধ্যেই জনগণের প্রত্যাশা থেকে সরে গেছে। তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে এবং ক্ষমতায় গিয়ে জনগণের স্বার্থ ভুলে গেছে।