tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়চাঁদ দেখা কমিটির সভা বুধবার, নির্ধারণ হবে পবিত্র সফর মাসের শুরু

চাঁদ দেখা কমিটির সভা বুধবার, নির্ধারণ হবে পবিত্র সফর মাসের শুরু

৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামী বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বুধবার বাংলাদেশের আকাশে কোথাও সফর মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত কমিটিকে অবহিত করতে হবে। এ জন্য ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

এছাড়া, চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও জানানোর অনুরোধ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাস শুরুর তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।