tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদসারাদেশচাঁদাবাজি করলে হবে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

চাঁদাবাজি করলে হবে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান হুঁশিয়ারি দিয়েছেন, ভুল করে কেউ টেন্ডার বা চাঁদাবাজির পথে পা রাখলে প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। তিনি জানান, “বিএনপিও করলেও রক্ষা পাবে না। এক-দুইজন চাঁদাবাজি করলে তার দায় বিএনপি ও প্রধানমন্ত্রীকে চাপানো হবে—এটি অনুমোদন দেওয়া হবে না।”

সোমবার (১৬ মার্চ) ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা চাঁদপুর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের চয়নিকা বিল খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, “আমরা জুলাই সনদের প্রতিটি অধ্যায় ভালোভাবে পর্যালোচনা করে বাস্তবায়ন নিশ্চিত করব। আমাদের কথার কোনো ব্যত্যয় নেই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির আলী আজম আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ।

উদ্বোধনের পর মন্ত্রী মাটি কেটে ও বৃক্ষরোপণ করে খাল খননের কার্যক্রম শুরু করেন।

পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহ বিভাগ জানিয়েছে, হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের ফসল রক্ষায় বর্ষার মৌসুমে বিলের পানি নিষ্কাশনের জন্য খালটি খনন করা হচ্ছে। খরচ ধরা হয়েছে ৫৭ লাখ টাকা। খাল খনন শেষ হলে প্রায় এক হাজার ৮শ’ কৃষক উপকৃত হবেন। বিকালে মন্ত্রী জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।