চট্টগ্রামের কয়েকটি সংসদীয় আসনে প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দলটির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-১০ আসনের পরিবর্তে চট্টগ্রাম-১১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। অপরদিকে, চট্টগ্রাম-১০ আসনে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাঈদ আল নোমান।
এ ছাড়া চট্টগ্রাম-৪ আসনে পূর্বে মনোনীত কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেছে দলটি।



