tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশচট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট শুরু

চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট শুরু

বিদেশি কোম্পানির কাছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের জন্য শুরু হয়েছে শ্রমিক ধর্মঘট।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে বন্দরের যাবতীয় অপারেশনাল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকরা বন্দরে প্রবেশ করতে শুরু করেন।বন্দরের চার নম্বর গেট এলাকায় কথা হয় বেশ কয়েকজন বার্থ অপারেটর শ্রমিকের সঙ্গে। তারা বলেন, আমরা কাজ করতে চাই। কিন্তু বাঁধার মুখে কাজ করতে পারি না। কাজ না করলে আমাদের বেতন হয় না, যারা আন্দোলন করছে তারা কাজ না করলেও বেতন পান। এখন আমরা কাজে যোগদানের জন্য বন্দরে প্রবেশ করছি।

এদিকে, সকাল থেকে বন্দর ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মতায়ন করা হয়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশের রায়ট কার রাখা হয়েছে।