tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিচট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান, ৪ জেলায় ৬ জনসভা

চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান, ৪ জেলায় ৬ জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতটি তিনি চট্টগ্রামেই অবস্থান করবেন।

রোববার চট্টগ্রামসহ চার জেলায় মোট ছয়টি নির্বাচনী জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দলের চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, রোববার তারেক রহমানের প্রথম নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে সকাল ১১টা ৩০ মিনিটে।

এরপর বিকেলে তিনি ফেনী যাবেন। সেখানে ফেনী পাইলট স্কুল মাঠে বিকেল ৪টায় এক জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। ফেনীতে তিনি পারিবারিকভাবেও সময় কাটানোর কথা রয়েছে।

পরবর্তীতে বিকেল ৫টা ৩০ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। কুমিল্লায় আরও দুটি জনসভা করার সূচি রয়েছে—সন্ধ্যা ৭টায় সুয়াগাজী ডিগবাজির মাঠে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত একটি জনসভায় যোগ দেবেন তিনি। দিনের কর্মসূচি শেষ করে গভীর রাতে গুলশানের বাসভবনে ফিরবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

প্রথম নিউজ২৪/মহা