tanaka
প্রচ্ছদরাজনীতিচট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের

চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের

চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে এক বার্তায় জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর কথিত সশস্ত্র হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে এ কর্মসূচি পালন করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, বিক্ষোভ মিছিলে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন।