tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশচকরিয়ায় বাড়ির ওপর পাহাড় ধসে চাচাতো ভাই-বোন নিহত

চকরিয়ায় বাড়ির ওপর পাহাড় ধসে চাচাতো ভাই-বোন নিহত

কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়ির ওপর পাহাড়ধসে চাচাতো দুই ভাইবোন নিহত হয়েছে। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোকসেনিয়া কাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই এলাকার মো. কাজলের মেয়ে রোমা আক্তার (১৫) ও আব্দুল মজিদের ছেলে মো.তৌসিফ (১০)। আহত নারীর পরিচয় এখনো জানা যায়নি।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খালেকুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।