tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে ‘না’ বলল ইতালি

ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে ‘না’ বলল ইতালি

মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের জন্য সিসিলির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ব্যবহারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইতালি। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করায় এ অনুমতি দেওয়া হয়নি।

মঙ্গলবার (৩১ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক বিমান পূর্ব সিসিলির সিগোনেল্লা বিমানঘাঁটি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ইতালির কাছে উপস্থাপন করা হয়নি এবং দেশটির সামরিক কর্তৃপক্ষকেও যথাযথভাবে অবহিত করা হয়নি।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইতালিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। সেই প্রক্রিয়া অনুসরণ না করায় অনুমতি দেয়নি ইতালি।

এদিকে, ইতালির প্রভাবশালী পত্রিকা কোরিয়েরে ডেলা সেরা জানিয়েছে, পরিকল্পনাটি কবে বাস্তবায়নের কথা ছিল, তা স্পষ্ট নয়।

রয়টার্স জানায়, এ বিষয়ে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, ইতালির বামপন্থি বিরোধী দলগুলো সরকারকে সতর্ক করে বলেছে, দেশের ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র যেন কোনো সংঘাতে জড়িয়ে না পড়ে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কোনো অনুরোধ এলে তা অনুমোদনের আগে সংসদের অনুমতি নেওয়া হবে।