tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদরাজনীতিগোলাম আযম-নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত: মির্জা আব্বাস

গোলাম আযম-নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত: মির্জা আব্বাস

গোলাম আযম ও নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করেছে জামায়াত—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী ছিল এবং এখনও একই অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস এসব কথা বলেন। তিনি দাবি করেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’ হিসেবে আখ্যায়িত করে জামায়াত মুক্তিযোদ্ধাদের চরমভাবে অপমান করেছে।

তিনি আরও বলেন, একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না। স্বাধীনতার প্রশ্নে জামায়াতের অবস্থান ছিল স্পষ্টভাবে বিরোধী এবং তারা এখনও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। গোলাম আযম ও নিজামীকে ‘সূর্যসন্তান’ বলা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে অবমূল্যায়নের শামিল।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ বলেন, হীন স্বার্থে দেশকে বিভক্ত করে মানুষকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।