tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি : মির্জা ফখরুল

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি : মির্জা ফখরুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপি নেবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময়  আসন্ন জাতীয় নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ও উদার পথে এগোবে, নাকি পশ্চাৎমুখী হবে- তা এই নির্বাচনই নির্ধারণ করবে।

মির্জা ফখরুল বলেন, ২৪-এর জুলাই যোদ্ধাদের অনেকের মধ্যেই আশঙ্কা আছে- এই অন্তর্বর্তী সরকারের পর নতুন সরকার এলে তাদের নিরাপত্তা কী হবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা আমরা দেব। তিনি অভিযোগ করেন, বিএনপিকে দুর্বল করার লক্ষ্যে মিথ্যা প্রচার ও সহিংসতা চালানো হচ্ছে। সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।