বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে তারা ওই বাসায় পৌঁছান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করে তাদের বাসভবনে নিয়ে যান।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তিনি বুলেটপ্রুফ বাসে করে ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা দেন।



