দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে পৌঁছে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লবিতে অবস্থানকালে প্রধান উপদেষ্টার সঙ্গে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
ফোনালাপে তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাকে ধন্যবাদ জানান।
এর আগে, বিমানবন্দরে পৌঁছে জুতা খুলে দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। এ সময় বিএনপির সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু গোলাপ ফুলের মালা পরিয়ে তাকে বরণ করেন।



