tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকআন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

দীর্ঘ প্রায় দেড় যুগের প্রবাসজীবন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁর এই প্রত্যাবর্তন শুধু দেশীয় সংবাদমাধ্যমেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক গুরুত্ব ও আগ্রহের সঙ্গে প্রচারিত হয়েছে।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা পৃথক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের শিরোনামে উল্লেখ করা হয়, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের বিরোধীদলীয় নেতা দেশে ফিরেছেন।

একইভাবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তার প্রতিবেদনে তারেক রহমানকে সামনে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরে। প্রতিবেদনে তাঁর দেশে ফেরাকে বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডনও এ বিষয়ে আলাদা সংবাদ প্রকাশ করে। সেখানে নির্বাচনের আগে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরাকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও ঘটনাটিকে উল্লেখযোগ্য হিসেবে বর্ণনা করে এবং দীর্ঘ সময় পর তাঁর প্রত্যাবর্তনের খবর শিরোনামে প্রকাশ করে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও তারেক রহমানের প্রত্যাবর্তন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এনডিটিভি তাদের প্রতিবেদনে জানায়, ১৭ বছর পর তিনি স্ত্রী, কন্যা ও পোষা প্রাণীসহ দেশে ফিরেছেন। পাশাপাশি হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দুসহ আরও বেশ কয়েকটি ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।