tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিগাজীপুরে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি

গাজীপুরে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি

বিএনপির সকল দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার ৫৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

রফিকুল বাসেত গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর নিজের ফেসবুক আইডিতে রফিকুল বাসেত লিখেছেন, দীর্ঘ আত্মসমালোচনা, চিন্তা-উপলব্ধির পর তিনি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। সেই আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরের নায়েবে আমির ও গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেনের মাধ্যমে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

তিনি বলেন, ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। রাজনৈতিক জীবনে তার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবার কাছে ক্ষমা চান এবং দোয়া কামনা করেন, যেন তিনি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে পারেন।

গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি-আদর্শের প্রতি আনুগত্য স্বীকার করে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেছেন রফিকুল বাসেত।