যুদ্ধ-পরবর্তী গাজা তত্ত্বাবধানের লক্ষ্যে গঠিত ‘শান্তি পর্ষদ’ (বোর্ড অব পিস)-এ যোগ দিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার তুরস্ক এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার পাঠানো এক চিঠিতে ট্রাম্প এই প্রস্তাব দেন। ওই চিঠিতে এরদোয়ানকে পর্ষদের ‘প্রতিষ্ঠাতা সদস্য’ হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ করেন।



