tanaka

বিমানের ফ্লাইটে আর দেখা যাবে না ‘লালসালু’, ‘চিত্রা নদীর পারে’; কারণ ঘিরে আলোচনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য প্রদর্শিত হয়ে আসছিল দেশের চলচ্চিত্রের দুই উল্লেখযোগ্য সৃষ্টি ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। তবে সম্প্রতি সিনেমা...
প্রচ্ছদআন্তর্জাতিকগাজায় যুদ্ধ বন্ধের আহ্বানে সুইডেন ও ফ্রান্সে বিক্ষোভ

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বানে সুইডেন ও ফ্রান্সে বিক্ষোভ

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এবার সুইডেন ও ফ্রান্সেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। এর আগে লন্ডন ও মরক্কোতেও একই দাবিতে বড় পরিসরের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সুইডেনের রাজধানী স্টকহোমে নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের উদ্যোগে ওডেনপ্ল্যান স্কোয়ারে শত শত বিক্ষোভকারী জড়ো হন। তারা গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধে সুইডিশ সরকারের হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

অন্যদিকে, ফ্রান্সের রাজধানী প্যারিসে প্লেস দ্য লা রিপাবলিক স্কয়ারে হাজারো মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন। তারা গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধের দাবি তোলেন।

এদিকে, গাজা সিটির দ্বিতীয় সর্বোচ্চ ভবন ‘সুসি টাওয়ার’ গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। চলমান সংঘাতে এবারই প্রথম কোনো বড় টাওয়ারে সরাসরি আঘাত হানল তারা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভবনটি ধ্বংসের ভিডিও প্রকাশ করে লিখেছেন, ‘আমরা হামলা চালিয়ে যাচ্ছি।’

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ধ্বংস হওয়া টাওয়ারটি হামাস সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছিল। তবে এই অভিযোগ অস্বীকার করেছে হামাস। এখন পর্যন্ত ওই হামলায় হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

অপরদিকে, গাজা থেকেও ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়েছে। আইডিএফ জানিয়েছে, গাজা থেকে দুটি রকেট নিক্ষেপ করা হয়—যার একটি প্রতিহত করা হয়েছে এবং অন্যটি একটি খোলা স্থানে পড়ে।