আজ রোববার, ৭ সেপ্টেম্বর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থানে দেখা যাবে একটি বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই মহাজাগতিক দৃশ্যটি শুরু হবে আজ রাত থেকে এবং চলবে আগামীকাল ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। পুরো গ্রহণ চলবে প্রায় ৭ ঘণ্টা ২৭ মিনিট।
বাংলাদেশ সময় অনুযায়ী চন্দ্রগ্রহণের সময়সূচি:
- পেনুম্ব্রাল (আংশিক ছায়া) গ্রহণ শুরু: রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড
- আংশিক চন্দ্রগ্রহণ শুরু: রাত ১০টা ২৭ মিনিট ৯ সেকেন্ড
- পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু: রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড
- সর্বোচ্চ গ্রহণ: রাত ১২টা ১১ মিনিট ৪৭ সেকেন্ড
- পূর্ণগ্রাস শেষ: রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ড
- আংশিক গ্রহণ শেষ: রাত ১টা ৫৬ মিনিট ৩১ সেকেন্ড
- পেনুম্ব্রাল গ্রহণ শেষ: রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ড
আবহাওয়া অনুকূলে থাকলে দেশের বিভিন্ন স্থান থেকে—বিশেষ করে খোলা আকাশে বা বাড়ির ছাদ থেকে—এই দুর্লভ দৃশ্য উপভোগ করা যাবে।



