tanaka

পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চীনের পথে ভারত, হোতান রুট চালুর উদ্যোগ

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার কারণে বিকল্প বিমানপথের সন্ধানে ভারত। চীনের শিনজিয়াংয়ের হোতান অঞ্চলের আকাশসীমা ব্যবহার করে নতুন আন্তর্জাতিক রুট চালুর সম্ভাবনা নিয়ে বেইজিংয়ের সঙ্গে...
প্রচ্ছদআন্তর্জাতিকগাজায় দুর্ভিক্ষে মৃত্যু বেড়ে ৩১৩ জনে, শিশুর সংখ্যা ১১৯: জাতিসংঘ

গাজায় দুর্ভিক্ষে মৃত্যু বেড়ে ৩১৩ জনে, শিশুর সংখ্যা ১১৯: জাতিসংঘ

জাতিসংঘ জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষের অবস্থা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ইসরায়েলি অবরোধ ও সহায়তা প্রবাহে বাধার কারণে সেখানে আরও ১০ জন অনাহারে মারা গেছেন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অনাহারে মৃত্যু হয়েছে ৩১৩ জনের, যার মধ্যে ১১৯ জনই শিশু।

জাতিসংঘের কর্মকর্তারা ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলেছে, গাজায় এখন দুর্ভিক্ষ আর সম্ভাবনা নয়—এটি একটি বাস্তবতা। ইসরায়েলি অবরোধ ও লাগাতার বিমান হামলার কারণে জরুরি ত্রাণ সহায়তা সেখানে পৌঁছাতে পারছে না, আর এর ফলেই শিশুরা ধীরে ধীরে ক্ষুধায় মারা যাচ্ছে।

জাতিসংঘের উপ-মানবিক প্রধান জয়েস মুসুয়া নিরাপত্তা পরিষদে বলেন, গাজার উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকাগুলো—বিশেষ করে গাজা সিটিতে—দুর্ভিক্ষ নিশ্চিতভাবে দেখা দিয়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই দুর্ভিক্ষ দক্ষিণের খান ইউনিস ও দেইর আল-বালাহ পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে অন্তত পাঁচ লাখ মানুষ অনাহার, দারিদ্র্য ও মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন, এবং এই সংখ্যা সেপ্টেম্বরের মধ্যে বেড়ে ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

তিনি আরও জানান, গাজায় পাঁচ বছরের কম বয়সী অন্তত ১ লাখ ৩২ হাজার শিশু মারাত্মক অপুষ্টির ঝুঁকিতে রয়েছে, যাদের মধ্যে ৪৩ হাজারের বেশি শিশু আগামী কয়েক মাসে মৃত্যুর মুখে পড়তে পারে।

জয়েস মুসুয়া জোর দিয়ে বলেন, এই দুর্ভিক্ষ প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে হয়নি। এটি মানবসৃষ্ট বিপর্যয়—একটি সংঘাতের পরিণতি, যা ব্যাপক বেসামরিক মৃত্যু, আঘাত, ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির কারণ হয়ে দাঁড়িয়েছে।