tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়গণভোট নিয়ে যাই হোক নির্বাচন ফেব্রুয়ারিতেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

গণভোট নিয়ে যাই হোক নির্বাচন ফেব্রুয়ারিতেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা শিগগিরই সিদ্ধান্ত নেবেন। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ (শুক্রবার) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল গণভোট বিষয়ে তাদের মতামত জানিয়েছে। আমরা এটিকে কোনো হুমকি হিসেবে দেখছি না। প্রধান উপদেষ্টা যা মনে করবেন দেশের জন্য সবচেয়ে উত্তম, সেটাই করবেন।”

তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের তারিখ ঘোষণা করবে।

চব্বিশের গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনে পুরুষদের পাশাপাশি নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে লড়েছে। আজকের বাংলাদেশে নারীরা আর পিছিয়ে নেই; তারা সব ক্ষেত্রেই নেতৃত্ব ও প্রতিনিধিত্ব করছে।”

উল্লেখ্য, তরুণদের জ্ঞান ও মেধার বিকাশে উৎসাহ দিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে ‘মাইন্ডব্রিজ ও নলেজ কম্পিটিশন ২০২৫’-এর আয়োজন করা হয়।

নোবিপ্রবির কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।

সূত্র: বাসস