tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বে মর্যাদা পেয়েছিল বাংলাদেশ : শামা ওবায়েদ

খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বে মর্যাদা পেয়েছিল বাংলাদেশ : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছিল। তার মতে, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে পারস্পরিক সম্মান, সমঅধিকার ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিলেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বাংলা একাডেমীর কবি শামসুর রহমান মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রণীত পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রেখেই খালেদা জিয়া তার সরকারের কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করেছিলেন। সেই নীতির মূল ভিত্তি ছিল—বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখা।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ইউরোপ, আমেরিকা এবং ওআইসি ভুক্ত রাষ্ট্রগুলোর সঙ্গে খালেদা জিয়া সমঅধিকার ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলেছিলেন। সে সময় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলত এবং দেশের কূটনৈতিক অবস্থান ছিল দৃঢ় ও সম্মানজনক। ফলে বৈশ্বিক পরিসরেও বাংলাদেশকে অন্য দেশগুলো মর্যাদার সঙ্গে বিবেচনা করত।

খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে সবচেয়ে বেশি রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন খালেদা জিয়া। প্রতিহিংসামূলক ও মিথ্যা মামলায় তাকে প্রায় ছয় বছর কারাবন্দি থাকতে হয়েছে। একই সঙ্গে গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও সুচিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক নিপীড়ন ও প্রতিকূলতার পরও খালেদা জিয়া কখনো প্রতিহিংসামূলক রাজনীতিতে বিশ্বাস করেননি। বরং তিনি সবসময় রাজনৈতিক সহনশীলতা, ভালোবাসা ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন। নিজের ওপর হওয়া নির্যাতনের কথা তুলে ধরে বিভাজন সৃষ্টি না করে তিনি বরং সবাইকে প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সব দল, মত, ধর্ম ও বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান শামা ওবায়েদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, দশমিক প্রকাশনীর প্রকাশক দীপান্ত রায়হান এবং সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ প্রমুখ।

উল্লেখ্য, অনুষ্ঠানে লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই ‘মহাজীবনের উপাখ্যান’-এর মোড়ক উন্মোচন করা হয়।