tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়ার নামে প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠানের নামকরণ নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ করার প্রস্তাব সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। তবে প্রস্তাবটি অনুমোদন না করে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, প্রয়োজন হলে নতুন কোনো প্রতিষ্ঠান বা প্রকল্পের নামকরণ করা যেতে পারে, তবে বিদ্যমান বা পুরোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হবে না।

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, “প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করুন, পুরোনো নয়।” ফলে কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বর্তমান নাম অপরিবর্তিত থাকছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, পুরোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের নামকরণ বিবেচনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।