tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশখালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা

খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা

নারী শিক্ষা, নেতৃত্ব ও গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

রোববার (৮ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

মরণোত্তর ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পান বেগম খালেদা জিয়া। তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

এছাড়া অন্যান্য পাঁচটি ক্যাটাগরিতে আরও পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—

  • ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার
  • ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন
  • ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর
  • ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম
  • ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন

নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান, সংগ্রামী মনোভাব ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টার জন্য তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই সম্মাননা প্রদান করা হয়। এর মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমাজে নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণকে আরও উৎসাহিত করা হয়।