tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় রাজধানীসহ সারাদেশে দোয়া মাহফিল করেছেন দলের নেতাকর্মীরা। বুধবার নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপি কার্যালয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। বিএনপির দপ্তর জানায়, ঢাকার বিভিন্ন স্থানের পাশাপাশি সারাদেশে বিভিন্ন সংগঠনও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া এমন একজন নেত্রী, যিনি সংকটের অন্ধকারে আলোর পথ দেখিয়েছেন। মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রেরণা তিনি আমাদের শিখিয়েছেন।” তিনি খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করেন।

রিজভী আরও বলেন, “ছাত্র রাজনীতি থেকে যারা উঠে এসেছি, তাদের নতুন প্রেরণার উৎস ছিলেন দেশনেত্রী। নানা সংকটেও তিনি দেশ ছাড়েননি—তিনি আমাদের গর্ব, আমাদের অহংকার। তার মনোবলই আমাদের প্রতিকূলতা মোকাবিলার সাহস জোগায়। তিনি আমাদের গণতন্ত্রের প্রতীক।”

দোয়া মাহফিলে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ সংগঠনের নেত্রীরা উপস্থিত ছিলেন।

গত রোববার থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম খালেদা জিয়া। তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।