বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন ঢাকাস্থ রাশিয়ান রাষ্ট্রদূত। রবিবার (৩০ নভেম্বর) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ান দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রাষ্ট্রদূতের পক্ষে ফুলের তোড়া ও একটি পত্র নিয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান। চেয়ারপারসনের পক্ষে উপহারটি গ্রহণ করেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।



