অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন, তার স্বাস্থ্যগত অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে—এ বিষয়ে সরকার সম্পূর্ণ প্রস্তুত। গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে তিনি জাতির জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার উৎস। তার দ্রুত আরোগ্য দেশের জন্য অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে চিকিৎসা ও সহায়তার বিষয়ে সার্বক্ষণিক সমন্বয় রেখে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।



