tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশউথুরায় বিএনপির পক্ষ থেকে১৪ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ

উথুরায় বিএনপির পক্ষ থেকে১৪ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে বিএনপির পক্ষ শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে সাধারন মানুষের মধ্যে ১৪ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরার অংশ হিসেবে এই শাড়ি ও লুঙ্গি বিতরণ হয়। দুপুরে ভালুকা উপজেলার ১ নম্বর উথুরা ইউনিয়নে বিএনপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। এসময় স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনু¯¤ানে আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম আমরা চালাচ্ছি।