tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও আমির খসরু

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল ও আমির খসরু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে তারা হাসপাতালে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহাসচিব খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে তার চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, দায়িত্বশীল ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত কোনো তথ্য প্রকাশ না করার অনুরোধ করা হয়েছে।