tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার পথে বহু মানুষ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকার পথে বহু মানুষ

আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সংসদ ভবন এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সাবেক এই প্রধানমন্ত্রীর মরদেহ গুলশানের ফিরোজায় নেওয়া হচ্ছে। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ।

অনেকে মঙ্গলবার রাতেই রওয়ানা হয়েছেন দেশনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে। ট্রাক-বাস-ট্রেনে করে ঢাকায় আসছেন তারা। বগুড়া, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংসহ অনেক জেলা থেকে আসছেন নেতাকর্মীসহ তার সমর্থকরা। অনেকে ভোর ৪টায় এসে পৌঁছেছেন জানাজাস্থলে। তাদের অনেকেই কালো ব্যাজ পরেছেন।সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে করে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলী ১৪ নম্বর প্ল্যাটফর্মে নামেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন ও নাদিম হাসান মিঠুসহ অর্ধশতাধিক নেতাকর্মী। তারা সবাই জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিতব্য জানাজায় অংশ নিতে এসেছেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু বলেন, গতকাল থেকেই আমাদের মন ভীষণ বিষন্ন। গণতন্ত্রের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারাদেশ শোকাহত। প্রিয় নেত্রীর নামাজে জানাজায় শরিক হতে দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসছেন। আমরাও সেই আহ্বানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জ থেকে এসেছি।