tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে সংসদ ভবন এলাকায় সর্বস্তরের মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে সংসদ ভবন এলাকায় সর্বস্তরের মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে সংসদ ভবন এলাকায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা বেগম জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে।

তার জানাজায় অংশগ্রহণ ও শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ছুটে আসছেন। ঘটনাস্থল সূত্রে জানা গেছে, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহসহ বহু জেলা থেকে মানুষ উপস্থিত হচ্ছেন। অনেকে ভোর চারটা থেকেই সংসদ ভবন এলাকায় এসে পৌঁছেছেন। আগতদের অনেককে কালো ব্যাজ পরিহিত অবস্থায় দেখা গেছে।

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশপাশে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বাসভবন ফিরোজায় নেওয়া হচ্ছে। বুধবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজিং ভ্যানে করে মরদেহ হাসপাতাল থেকে বের করা হয়।