tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদআন্তর্জাতিকখামেনির দাফনকে ঘিরে ২ কোটি মানুষের সমাগমের প্রস্তুতি

খামেনির দাফনকে ঘিরে ২ কোটি মানুষের সমাগমের প্রস্তুতি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দেশটির সরকার। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী তেহরানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্ভাব্য বিপুল জনসমাগম বিবেচনায় নিয়ে নিরাপত্তা, পরিবহন ও জননিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে তেহরান সিটি কর্তৃপক্ষ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে তেহরানের পাশাপাশি ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর কোম ও মাশহাদেও খামেনির স্মরণে বৃহৎ পরিসরে শোক ও স্মরণসভা আয়োজনের প্রস্তুতি চলছে।

খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে ইরান সরকার।