tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকখামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করল ইরান

খামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করল ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন আগামী ৯ জুলাই পবিত্র শহর মাশহাদের ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তার বিদায়ী অনুষ্ঠান, জানাজা ও দাফনের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাজধানী তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় আগামী ৪ ও ৫ জুলাই (মুহাররমের ১৯ ও ২০ তারিখ) আয়াতুল্লাহ খামেনির স্মরণে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৬ জুলাই তেহরানে এবং ৭ জুলাই পবিত্র শহর কোমে জানাজা ও শোকযাত্রার আয়োজন করা হবে।

সবশেষে ৯ জুলাই মাশহাদে চূড়ান্ত জানাজা শেষে তাকে ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ-বিদেশের জনগণ, ইসলামি বিশ্বের অনুসারী এবং আগ্রহী ব্যক্তিদের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শোকানুষ্ঠান আয়োজনে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। অনুষ্ঠানের আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো দাবি করে। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে দেশটিতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে তার পরিবারের কয়েকজন সদস্য, শীর্ষ সামরিক কর্মকর্তাসহ বহু ইরানি নাগরিক নিহত হন বলে জানানো হয়।

এর কয়েক দিন পর ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ (Assembly of Experts) ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। তিনি প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির পুত্র।

সূত্র: প্রেস টিভি