রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গণির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপনের অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়া, মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
অপরদিকে, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও, মাহদী আমিনকে একসঙ্গে চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এগুলো হল—শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
জাহেদ উর রহমানের শৈশব কেটেছে চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীরঘেঁষা ছোট্ট শিল্প শহর চন্দ্রঘোনায়, যেখানে তার বাবা আজিজুর রহমান কর্মসূত্রে বসবাস করতেন। তিনি কেপিএম স্কুলের ১৯৯১ ব্যাচের ছাত্র ছিলেন। তার পরিবার নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরামহব্বতপুর গ্রামে বাস করত।
কেপিএম স্কুল থেকে এসএসসি পাসের পর, তিনি চট্টগ্রামের মহসিন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। চিকিৎসক হওয়ার পাশাপাশি, তিনি একজন বিশিষ্ট কলাম লেখক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও পরিচিত।



