tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীকেরানীগঞ্জে মা-মেয়ের লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

কেরানীগঞ্জে মা-মেয়ের লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

রাজধানীর কেরানীগঞ্জে একটি বাসার ফ্ল্যাট থেকে মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের কালিন্দী ডায়াবেটিস বাজার এলাকার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন— রোকেয়া রহমান (৩২) ও তার মেয়ে ফাতেমা (১৪)।

রোকেয়া রহমানের পরিবার জানিয়েছে, গত ২৫ ডিসেম্বর স্কুলছাত্রী ফাতেমা ওই এলাকার একটি বাড়িতে গৃহশিক্ষিকার কাছে পড়তে যায়।

নিহতদের স্বজনদের অভিযোগ, মা ও মেয়ে নিখোঁজের বিষয়টি পুলিশ ও বাড়িওয়ালাকে জানানো হলেও তারা কোনো সহযোগিতা করেনি। 

নিহত রোকেয়া রহমানের স্বামী শাহীন আহমেদ বলেন, স্ত্রী ও সন্তানকে খুঁজতে তিনি বারবার ওই বাড়িতে গেলেও মালিকপক্ষের কোনো সহযোগিতা পাইনি।