tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদসারাদেশকুষ্টিয়া কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু

কুষ্টিয়া কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে আত্মহত্যা করেন বলে জানান কারাগার কর্তৃপক্ষ। ওই হাজতি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিরমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম ঢাকা পোস্টকে জানান, মাদক মামলায় দুই মাস আগে তিনি কুষ্টিয়া জেলা কারাগারে আসেন। মামলায় তিনি বিচারাধীন আসামি ছিলেন। তার মানসিক সমস্যা ছিল। সে জন্য তাকে জেলা কারাগারের হাসপাতালে ভর্তি রাখা হয়। আজ ভোরে কারাগারের হাসপাতালের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম ঢাকা পোস্টকে জানান, ‘হাসপাতালে নেওয়ার আগেই বিদ্যুৎ নামের এক হাজতির মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মর্গে আছে। কিছু সময়ের মধ্যে তার ময়নাতদন্ত করা হবে। কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি তার মানসিক সমস্যা ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’