tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদসারাদেশকালবৈশাখীর তাণ্ডবে ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন লাখো মানুষ

কালবৈশাখীর তাণ্ডবে ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন লাখো মানুষ

কালবৈশাখীর তাণ্ডবে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকালে আঘাত হানা ঝড়ের পর থেকে উপজেলার অন্তত ৪০টি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, যা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার অধিকাংশ এলাকাই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অনেক এলাকায় বিদ্যুৎ না ফেরায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

কড়ইচড়া ইউনিয়নের লালডোবা এলাকার বাসিন্দা আসাদুজ্জামান বলেন, “২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। মোবাইল চার্জ দিতে পারছি না, যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ফ্রিজে রাখা খাবার নষ্ট হওয়ার উপক্রম।”

ভেলামারী এলাকার জিহাদ আহমেদ বলেন, “টানা বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে। এতে যোগাযোগসহ দৈনন্দিন কাজে ভোগান্তি বাড়ছে।”

পৌরসভার বানীকুঞ্জ এলাকার আবু বক্কর সিদ্দিক বলেন, “কালবৈশাখীর পর থেকে ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় আছি। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগের শেষ নেই।”

খিলকাটি এলাকার সুবর্ণা আক্তার বলেন, “একদিনের বেশি সময় ধরে বিদ্যুৎ নেই। মোবাইলের চার্জ শেষ, নেটওয়ার্কও পাচ্ছি না। কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।”

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিন জানান, বৃহস্পতিবার সকালের ঝড়-বৃষ্টিতে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে বিদ্যুতের লাইনের ওপর পড়ে। এতে অন্তত সাতটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামতে মাঠপর্যায়ে কাজ চলছে।

তিনি আরও জানান, কয়েকটি এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হলেও জনবল সংকটের কারণে মেরামতকাজে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মীরা গভীর রাত পর্যন্ত কাজ করছেন।