tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদআদালতকারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী

কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে তিনি কারাগার থেকে বের হন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার।

কারা সূত্রে জানা গেছে, এর আগে আদালত থেকে জামিন পান সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাতে কারাগারে জামিনসংক্রান্ত কাগজপত্র পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

জেলার শিরিন আক্তার বলেন, “বুধবার রাত ১০টার দিকে সেলিনা হায়াৎ আইভী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমাদের কাছে জামিনের কাগজপত্র পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে।