tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীকারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরাও মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে মোবাইল ব্যবসায়ীদের ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। জবাবে পুলিশ জলকামান ব্যবহার, লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে রোববার সোনারগাঁও হোটেলের মোড়ে অবস্থান নেন মোবাইল ব্যবসায়ীরা। এর পর থেকেই ওই এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টা থেকে মোবাইল ব্যবসায়ীরা পরিবারসহ জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে পুলিশ তাদের সড়ক ছেড়ে দিতে বাধ্য করে। এর আগেই ব্যবসায়ীরা রাস্তায় নামার প্রস্তুতির সময় কয়েকজনকে আটক করা হয়। পরে কয়েকশ মোবাইল ব্যবসায়ী সোনারগাঁও হোটেলের মোড়ে অবস্থান নেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতে এনইআইআর কার্যক্রম কার্যকর করা হয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে মোবাইল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছিলেন। সরকারের অভিযোগ, ব্যবসায়ীদের একটি অংশ কর ফাঁকি দিয়ে অবৈধ, নিম্নমানের, ক্লোনড ও ব্যবহৃত মোবাইল ফোন দেশের বাজারে সরবরাহ করছে। কর ফাঁকি রোধ এবং অবৈধ ও নিম্নমানের হ্যান্ডসেট আমদানি বন্ধের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার এনইআইআর পদ্ধতি চালু করেছে।