tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদসারাদেশকাজের খোঁজে নেত্রকোনা থেকে চট্টগ্রামে এসে বিদ্যুৎস্পৃষ্টে কৃষিশ্রমিকের মৃত্যু

কাজের খোঁজে নেত্রকোনা থেকে চট্টগ্রামে এসে বিদ্যুৎস্পৃষ্টে কৃষিশ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল কুদ্দুস (৪২) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল কুদ্দুস নেত্রকোনার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামের বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি ফটিকছড়িতে এসে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন।

শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার লেলাং শাহনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, লেলাং শাহনগর এলাকার একটি কৃষিজমিতে কাজ করার সময় জমির ওপর দিয়ে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন আব্দুল কুদ্দুস। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, মরদেহ বর্তমানে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের বাড়ি নেত্রকোনায় হওয়ায় স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।